
ফাতেহ ডেস্ক: কাবা শরীফের গিলাফ নিচের দিক থেকে ৩মিটার পর্যন্ত উঁচু করে দেয়া হয়েছে ।
এই পদ্ধতিতে প্রতিবছর পবিত্র হজ মৌসুমে কাবার গিলাফ তুলে দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হজপালন করতে আসা মুসুল্লিদের যাতে কোনপ্রকার সমস্যা না হয়- এ জন্য কাবা শরিফের গিলাফ তুলে দেয়া হয়।
তাছাড়া অতিআবেগে কেউ যেন কাবার গিলাফের অংশ কেটে নেয়ার চেষ্টা না করে সেজন্য এই ব্যবস্থা নেয় সৌদি হজ কর্তৃপক্ষ।
