ময়মনসিংহ থেকে ঢাকা সকাল-সন্ধ্যা বাস বন্ধ

ফাতেহ ডেস্ক: নিরাপত্তার কারণে আজ সকাল-সন্ধ্যা ময়মনসিংহ থেকে ঢাকামুখি বাস বন্ধের ঘোষণা দিয়েছে জেলা মটর মালিক সমিতি। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।

রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা মটর মালিক সমিতি। তারা জানায়, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। হঠাৎ নেয়া এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা। নিরাপদ সড়ক ও দুর্ঘটনায় দায়ী চালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এসময় নতুর বাজার, গাঙ্গিনারপাড় এবং পাটগুদাম ব্রিজ এলাকায় বেশ কয়েকটি অটো রিকশা ও প্রাইভেটকার ভাংচুর করা হয়।

এদিকে চুয়াডাঙ্গায় চাঁদা দাবির প্রতিবাদে জেলার সকল রুটে বাস বন্ধ রেখেছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে সারাদেশের সাথে চুয়াডাঙ্গার বাস যোগাযোগ বন্ধ রয়েছে।

আগের সংবাদদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ
পরবর্তি সংবাদপিকআপের চাকায় শিক্ষার্থী: পুলিশের দাবি ভিডিওটি পুরনো