
আতা হাসিন: ভারতের আসামে নাগরিক তালিকা থেকে বাদ পড়া ৪০ লাখ মানুষকে অনুপ্রবেশকারী বলা যাবে না। এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে। এসব কথা বলেছেন, ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনসের সমন্বয়ক প্রতীক হাজেলা।
বুধবার তিনি বলেন, এখনো বৈধতা প্রমাণের সুযোগ আছে। তালিকায় ভুলও থাকতে পারে। এদিকে এই তালিকার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা করছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বুধবার তিনি বলেন, তালিকায় না থাকা ৪০ লাখ মানুষের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী থাকতে পারে মাত্র এক শতাংশের মতো। মমতার এমন অবস্থানের বিরোধিতা করে কলকাতায় আজ মিছিলের কর্মসূচি দিয়েছে, বিজেপির যুব সংগঠন- ভারতীয় জনতা যুব মোর্চা।
