
ফাতেহ ডেস্ক:
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অন্যতম সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহকারী মহাসচিব, ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি নূরুল আমীন সাহেব কিছুক্ষণ পূর্বে ইন্তিকাল করেছেন। তাঁর ইন্তিকালে আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব (দামাত বারাকাতুহুম) এবং শীর্ষ উলামায়ে কেরাম শোক প্রকাশ করেছেন। আল্লাহ তা‘আলা তাঁকে মাগফিরাত দান করুন এবং জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমীন।
তার জানাযার স্থান ও সময় নির্ধারিত হলে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
