
সালাহউদ্দিন জাহাঙ্গীর
আগামীতে যারা বিপ্লব কায়েম করার আজিমুশ্বান উদ্দেশ্য নিয়া রাস্তাঘাটে নামবেন, এই কিশোরগণের কাছ থিকা একটা জিনিস তালিম নিয়া রাখেন। জনগণরে ‘দৃশ্যমান কোনো ফায়দা’ দেখানো ছাড়া আপনের বিপ্লবের বেইল নাই।
কিশোরগণের বিপ্লব ছিল ‘নিরাপদ সড়ক চাই’। তারা কয়েকদিন রাস্তায় নাইমা, বৃষ্টিতে ভিজ্জা, না খায়া না নয়া ‘নিরাপদ সড়ক’ ক্যামনে হইবে-নিজেরা প্র্যাকটিস কইরা সেটা দেখায়া দিছে। নিরাপদ সড়কের দৃশ্যমান ফায়দা জনগণের সামনে হাজির করছে। গাড়ি ক্যামনে নামাজের কাতারের মতো সোজা হয়া যায়, সুতা টাইনা দেখাইছে। গাড়ি আর চালকের লাইসেন্স ছাড়া কারো বাপেরও শক্তি নাই রাস্তায় বাইর হওনের, এমপি-মন্ত্রী-ডিজি-পুলিশ সবাইরে হামানদিস্তা দিয়া সোজা কইরা ফালাইছে। ফলে, দেশ ও দশের সামনে তারা হাততালি পাইতেছে। এইটা হইলো ‘নিরাপদ সড়ক চাই’-এর দৃশ্যমান ফায়দা। প্ল্যাকার্ড হাতে খালি খাড়ায়া থাইকা পুলিশ আর ছাত্রলীগের ডাণ্ডার বাড়ি খায় নাই কিশোরগণ। পুরানা দিনের বাড়ি আর কত খাওন যায়!
বিপ্লব করতে আইসা আপনে ইহ এবং পারলৌকিক নাজাতের উসিলা দেখায়া জোরসে নারায়ে তকবির দিবেন, বন্দুকের নলে বিপ্লবের কথা বইলা কার্ল মার্কস আর ট্রটস্কির বড় বড় থিউরি ঝারবেন, ঈদের পরের কথা বইলা ইহজনম পার কইরা দিবেন; কাম হবে না মকবুল! নগদ দেখান আপনে কী চিজটা ছিঁড়তে পারেন। জনগণ নগদে বিশ্বাসী। আশার বাণী শোনানোর জন্য তো মন্ত্রীরা আছেই। আপনেরে লাগবে ক্যান?
জনগণ বছরের পর বছর ধইরা থিউরি আর আশার বাণী শুনতে শুনতে অ্যারিস্টোটলের চাইতে অধিক জ্ঞানী হয়া গেছে। আর জ্ঞান দিয়েন না। শেষে জ্ঞান কোন দিক দিয়া ভইরা দেয়, কওন যায় না।
আমরা ক্ষমতায় গেলে হেন করেঙ্গে ত্যান করেঙ্গে…এইসব ত্যানা প্যাচানো ছাড়েন। দলের কর্মী আছে, তাইলে ঢাকাসহ সকল শহরের রাস্তা পরিষ্কার কইরা দেখায়া দেন আপনে ক্ষমতায় যাওয়ার যোগ্য কি-না।
বন্যার জন্য বইসা থাকবেন, বন্যা আসলে ত্রাণ দিবো, এইসব ছ্যাচরামি ছাড়েন। বন্যা-নদীভাঙন ক্যামনে রোখা যায় সেই বুদ্ধি বাইর করেন। বিবৃতি আর সংবাদ সম্মেলনের গোষ্ঠী অলরেডি কিলানো শুরু হইছে। মুখের ওপর ‘চ্যাটের বাল’ বইলা গালি দিলে মান-ইজ্জত এবং লুঙ্গি-দুইটাই যাইব! ক্ষমতায় যাইতে হইলে ফয়দামন্দ কাজে নামেন, আকামে আমাগো সময় নষ্ট কইরেন না।
নইলে, মুড়ি-মুড়কির মতো ক্ষমতায় তো আওয়ামী লীগও যাইতে পারে!
