‘নির্বাচন নিয়ে জাতিসংঘ বা বন্ধুরাষ্ট্র সংলাপের প্রস্তাব দেয়নি’

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ বা অন্য কোনো বন্ধুরাষ্ট্র থেকে সংলাপের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রতিমন্ত্রী।

নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি সময়ে রাজনৈতিক দলগুলো সংলাপে বসার কথা বলছে। এনিয়ে বন্ধুরাষ্ট্র থেকে কোনো চাপ আছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে এ ধরনের (সংলাপে বসার) প্রস্তাবনা কেউ দেননি বা নির্বাচনকালীন সরকারে বর্তমান সংবিধানের বাইরে অন্য কোনো কাঠামোর ধারের কাছের কোনো সাজেশনস কেউ দেয়নি।

তিনি বলেন, রাজনৈতিক নেতারা এটা নিয়ে (সংলাপ) কেন বলছেন, এটা আমার জানা নেই। কিন্তু কোনো রাষ্ট্র থেকে বা আন্তর্জাতিক সংস্থা থেকে এ বিষয়ে (সংলাপ) চাপে থাকা তো দূরের কথা, কোনো প্রস্তাবনাও পাইনি।

সংসদ নির্বাচনে জাতিসংঘকে যুক্ত করার বিষয়ে শাহরিয়ার আলম বলেন, কোনো প্রয়োজন নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ব্যাপক সংঘর্ষের পরিস্থিতি হলে জাতিসংঘ সেখানে থাকে। যুদ্ধের মতো কোনো পরিস্থিতি হলে জাতিসংঘ সেখানে থাকে।

আগের সংবাদজামায়াতের ব্যাপারে আ.লীগের নীতির পরিবর্তন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদ৩০০ এমপির পদ শূন্য চেয়ে আবেদনের শুনানি সোমবার