ডেনমার্কে কুরআন অবমাননা নিষিদ্ধ: স্বাগত জানালো আরব লিগ

আব্দুল্লাহ আফফান।।

‘ধর্মীয়গ্রন্থ অবমাননা নিষিদ্ধ’ ডেনমার্কের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আরব লিগ। শনিবার আরব লিগের স্পিকার আদেল বিন আব্দুল রহমান আল-আসাউমি এক্স-এ (টুইটার) একটি বিবৃতি পোস্ট করেছেন। তাতে তিনি আশা প্রকাশ করেছেন, এই সিদ্ধান্তটি ডেনমার্কে সম্প্রতি কুরআন পোড়ানোর মতো জঘন্য অপরাধ কমাতে ইতিবাচকভাবে অবদান রাখবে।

সুইডেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিকে এই বিষয়ে ডেনমার্ককে অনুসরণ করার আহ্বান জানিয়েছে তিনি। ধর্মীয় পবিত্রতা ও প্রতীক যাতে বিক্ষুব্ধ না হয় তা নিশ্চিত করতে তিনি ইউরোপীয় পার্লামেন্টকে সম্মিলিত পর্যায়ে অনুরূপ আইন গ্রহণের আহ্বান জানান।

এর আগে গত শুক্রবার দেশটির বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড সাংবাদিকদের বলেন, সরকার একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য ধর্মীয় গুরুত্বের বস্তুর প্রতি অনুপযুক্ত আচরণ নিষিদ্ধ করবে। আইনটি বিশেষ করে জনসমাগমস্থলে অগ্নিসংযোগ ও অপবিত্রতাকে লক্ষ্য করে তৈরি হচ্ছে।

কুরআন পোড়ানো মৌলিকভাবে অবমাননাকর ও সহানুভূতিহীন কাজ দাবি করে হামেলগার্ড বলেন, এতে করে ডেনমার্কের স্বার্থের ক্ষতি হয়। নতুন আইনটি ডেনমার্কের দণ্ডবিধির ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত করা হবে, যা জাতীয় নিরাপত্তাকে অন্তর্ভুক্ত করবে। আমরা বসে থাকতে পারি না, যখন বেশ কয়েকজন ব্যক্তি সহিংস প্রতিক্রিয়া উস্কে দিতে যথাসাধ্য চেষ্টা করতে থাকে।

তিনি বলেন, যারা আইন ভঙ্গ করবে তাদের জরিমানা ও দুই বছরের জেল হতে পারে।

সম্প্রতি সুইডেনে বেশ কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় সমগ্র বিশ্বে নিন্দার ঝড় ওঠে। এমনকি বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ওআইসির উদ্যোগে জাতিসংঘে সুইডেনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। সূত্র: আরব নিউজ

আগের সংবাদআল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামাতার ইন্তেকাল, জানাজা সম্পন্ন
পরবর্তি সংবাদসৌদির আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দুই হাফেজ