তালেবান শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্থিতিশীল মুদ্রা, মুদ্রাস্ফীতি হ্রাস, দুর্নীতি নির্মূল: বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থার প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদন অনুযায়ী,আফগানিস্তানে মুদ্রা স্থিতিশীল এবং মূল্যস্ফীতি গত বছরের তুলনায় ৯ শতাংশের বেশি কমেছে। এছাড়াও আফগান মুদ্রা অন্যান্য মুদ্রার বিপরীতে স্থিতিশীল হয়েছে। আফগানিস্তানে খাদ্য ও পানীয়ের দাম ১২ শতাংশ কমেছে।

আফগানিস্তানে মূল্যস্ফীতি হ্রাসের কারণ হিসেবে বিশ্বব্যাংক বলছে, চাহিদার বিপরিতে সরবরাহ বৃদ্ধি ও মুদ্রা বিনিময় হারের স্থিতিশীলতা।

বিশ্বব্যাংক জানিয়েছে, গত বছর থেকে আফগান মুদ্রা ডলারের তুলনায় অনেক বেশি স্থিতিশীল হয়েছে। অন্যদিকে আফগানিস্তানে দুর্নীতি নির্মূল করেছে তালেবান সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বলছে, বিশ্বব্যাংকের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে দেশটি। পাশাপাশি এটাও বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচক ভূমিকা এবং নিষেধাজ্ঞা অপসারণ আফগানিস্তানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আফগান কর্মকর্তারা জানিয়েছে, আফগানিস্তানের জমাকৃত সম্পদ পুনরুদ্ধারের ফলে দেশটির ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন হবে।

আগের সংবাদফ্রান্সে আবায়া পরে স্কুলে আসায় ৬৭ শিক্ষার্থীকে ফেরত পাঠাল কর্তৃপক্ষ
পরবর্তি সংবাদসৌদি কুরআন প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ বাংলাদেশি দুই হাফেজ