জাবালে নূরের ৪ চালক-হেলপার ৭ দিনের রিমান্ডে

ফাতেহ ডেস্ক: জাবালে নূর পরিবহনের ৪ চালক ও হেলপারকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

৩০ জুলাই ৪ জনকে গ্রেপ্তারের পর ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ডে নেয়া বাসের দুই চালক সোহাগ আলী ও জুবায়ের এবং হেলপার এনায়েত হোসেন ও রিপন। গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

সেদিন রাতেই নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

আগের সংবাদছাত্ররা ঐক্যের পথ দেখিয়েছে: ফখরুল
পরবর্তি সংবাদ১০ তারিখের মধ্যে সুদহারের তথ্য দিতে হবে: বাংলাদেশ ব্যাংক