
বৃহস্পতিবার (২৩ রমজান) বিকেলে প্রকাশিত হতে যাচ্ছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষর ফল।
বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ গণমাধ্যমকে জানায়, আমাদের যাবতীয় কাজ প্রায় সম্পন্ন আছে। আগামী ২৪ রমজান আনুষ্ঠানিকভাবে ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
জানা যায়, ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান রহমান খান নদভীসহ বেফাকের ঊর্ধতন কর্মকর্তাগণ।
এছাড়া, ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন দেশের মুরব্বি আলেম, প্রশাসনের ব্যক্তিবর্গ ও বেফাকের পরীক্ষা কমিটির ঢাকাস্থ সদস্যরা।
উল্লেখ্য, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে গত ২০ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হয়েছিল ১৩ ফেব্রুয়ারি-২০২৪ থেকে। পরীক্ষায় সর্বমোট ৪৬টি জোনের আওতায় ২,০৫৮টি কেন্দ্রে ৩,২৫,৩২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তন্মধ্যে ছেলে শিক্ষার্থী ছিল ১,৩৪,৭২৩ জন ও ছাত্রী ছিল ১,৯০,৬০১ জন।
