
ফাতেহ ডেস্ক: ইসরায়েলি বিমান হামলায় সীমান্তে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে অন্তত ১২ জন।
ইসরায়েলে বুধবার হামাসের কয়েক দফা রকেট হামলার অভিযোগ তুলে গাজায় বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। রকেট হামলায় ইসরায়েলে বেশ কয়েজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
গাজার মধ্যবর্তী জাফারাউই এলাকায় বিমান হামলায় অন্তঃসত্ত্বা ২৩ বছর বয়সী ইনাস খামাস ও তার ১৮ মাস বয়সী মেয়ে নিহত হয়। আহত হয়েছেন তার স্বামী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় হামাসের এক যোদ্ধা নিহত হয়েছে।
