সার্ভারে ত্রুটির কারণে কমলাপুরে টিকিট বিক্রি বন্ধ ছিলো এক ঘণ্টা

ফাতেহ ডেস্ক: সার্ভারে ত্রুটির কারণে টিকিট বিক্রি বন্ধ রয়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। শনিবার সকালে সারে ১০টা দিকে সার্ভারে ত্রুটির কারণে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়।

তবে টিকিট বিক্রি ফের কখন শুরু হবে তা সুনির্দিষ্টভাবে বলতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ঈদের অগ্রীম টিকিটের আশায় সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে ভিড় করে আছেন টিকিট প্রত্যাশীরা।

আজ শনিবার বিক্রি হচ্ছে ২০ আগস্টের টিকিট। অগ্রিম টিকিট পেতে গতকাল রাত থেকেই অনেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় জমিয়েছেন। বিগত তিন দিনের তুলনায় আজ টিকিট প্রত্যাশী মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি।

সমস্যার বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী জানান, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আগের সংবাদশর্তহীনভাবে বিএনপির সাথে আলোচনা হতে পারে
পরবর্তি সংবাদআজ নেত্রকোনায় নবীন আলেমদের জন্য সাহিত্য মজলিস