
ফাতেহ ডেস্ক: বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূল ও সমুদ্রবন্দর এলাকায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্রবন্দরে জারি রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।
রয়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট বেশি উঁচু জলোচ্ছ্বাসের সম্ভাবনা। মাছ ধরার নৌকা ও ট্রলার, উপকূলের কাছাকাছি থেকে চালানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। দেশের কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। নদীবন্দরে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।
