তাকমীল-এর সনদকে মাস্টার্স ডিগ্রি এর সমমানের আইন অনুমোদন করায়-কাল বাদ জুমা বেফাকের শোকরিয়া মিছিল

ফাতেহ২৪ ডটকম ডেস্কঃ
বিগত ১৩.০৮.২০১৮ ইং তারিখে মন্ত্রী পরিষদের সভায় কওমী মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীস (তাকমীল)-এর মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমানের আইনের খসড়া অনুমোদন পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং এ উপলক্ষে আগামীকাল ১৭ আগষ্ট ২০১৮ ইং শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর উদ্যোগে শোকরিয়া মিছিল অনুষ্ঠিত হবে। উক্ত মিছিলে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

উক্ত মিছিলে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আগের সংবাদ‘কওমী সনদের সমমান ও অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত-সমমান প্রদানে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন
পরবর্তি সংবাদজামায়াত ছাড়ার সিদ্ধান্তে সময় নিতে চায় বিএনপি