কোরবানির আগে চড়া মসলার বাজার

ফাতেহ ডেস্ক: কোরবানি ঈদের আগে চড়া গরম মসলার দর। দাম বৃদ্ধির জন্য পরস্পরকে দায়ী করছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। ক্রেতাদের স্বার্থে উৎসবের আগে বাজার তদারকি আরও কঠোর করার আহ্বান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাবের।

মাংস রান্নায় দরকার নানা ধরনের গরম মসলা। তাই কোরবানি ঈদে চাহিদা বাড়ে মসলার। বাজার বুঝে দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

রাজধানীর বাজারে মানভেদে এলাচ বিক্রি হচ্ছে প্রতি কেজি এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকায়। এক মাস আগেও যা ছিল ২০০-৩০০ টাকা কম। খুচরা পর্যায়ে কিছুদিন আগেও যে জিরা ৩৮০ টাকা কেজিতে পাওয়া যেত, এখন তা ৪৩০ টাকা। লবঙ্গের কেজি উঠেছে এক হাজার থেকে ১২০০ টাকা আর দারুচিনি ৩০০ থেকে ৩৫০ টাকা।

গরম মসলার দাম বাড়ার জন্য পরস্পরকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।

উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের দাম সহনশীল রাখতে বাজার তদারকি বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছে ক্যাব।

বাজার সহনশীল রাখতে দোকানে পণ্যের মূল্য তালিকা রাখার নিয়মে কড়াকড়ি আরোপের তাগিদ ক্যাবের।

আগের সংবাদ২২তম প্রধানমন্ত্রী হিসেবে ইমরানের শপথ আজ
পরবর্তি সংবাদমিয়ানমার নিরাপত্তাবাহিনীর ওপর মার্কিন অবরোধ বাড়লো