রাজধানীতে পৃথক ছুরিকাঘাতে আহত ৭

ফাতেহ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় ছুরিকাঘাতে ৭ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

গতকাল বিকালে মোহাম্মদপুরে ছুরিকাঘাতে আব্দুল আলীম ও রাকিবুল ইসলাম নামে দুই কিশোর আহত হয়। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা।

এছাড়া ঢাকা উদ্যান স্ট্যান্ডে ছুরিকাঘাতে আহত হন পিকআপ চালক মনির হোসেন। বনানীর কড়াইল বস্তি এলাকায় ছুরিকাঘাতে আহত হন তারেক ও হেলাল।

উত্তরায় আরেক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন জসিম। এছাড়া বংশালে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন ছোটন।

আগের সংবাদমিনায় পৌঁছেছেন মুসল্লিরা
পরবর্তি সংবাদবিএনপির সঙ্গে ‘সংলাপের’ সময় জানালো ওবায়দুল কাদের