মিনায় পৌঁছেছেন মুসল্লিরা

ফাতেহ ডেস্ক: পবিত্র হজ পালনে মক্কা থেকে মিনায় পৌঁছেছেন মুসল্লিরা। আগামী ছয় দিন তারা মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় থেকে নির্ধারিত কিছু কর্মকাণ্ডে অংশ নেবেন। এবারের হজে অংশ নিচ্ছেন সারা বিশ্বের প্রায় ২০ লাখ মুসল্লি।

শনিবার সন্ধ্যা থেকে হজযাত্রীরা নিজ অবস্থান বা মসজিদুল হারাম থেকে হজের নিয়তে ইহরাম বেঁধে মিনার উদ্দেশে যাত্রা করেন। মঙ্গলবার ফজরের নামাজ পর্যন্ত মিনায় অবস্থান করে যাবেন আরাফাত ময়দানে। মঙ্গলবার সূর্যাস্ত পর্যন্ত সেখানে থেকে পরে মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন করবেন তারা। পরদিন ১০ জিলহজ ফজরের নামাজ শেষে আবার মিনার বড় জামারায় গিয়ে শয়তানের উদ্দেশে প্রতীকী পাথর নিক্ষেপ।

এরপর কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে হজের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। মুসল্লিদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১ লাখ নিরাপত্তারক্ষী।

আগের সংবাদমহাসড়কে দীর্ঘ যানজট
পরবর্তি সংবাদরাজধানীতে পৃথক ছুরিকাঘাতে আহত ৭