
ফাতেহ ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসচাপায় নারী ও শিশুসহ ১৩ লেগুনাযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
পুলিশ জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ক্লিক মোড়ে নাটোর-পাবনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে। বাসটি পাবনা থেকে নাটোর যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই লেগুনার ১০ যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও ৩ জন। সংঘর্ষে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে।
আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
