খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়: ফখরুল

ফাতেহ ডেস্ক: খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে দলীয় প্রধানের সঙ্গে দেখা করার পর একথা জানান তিনি।

বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে জেলের ভেতরে যান মির্জা ফখরুল। প্রায় এক ঘণ্টা পর বেরিয়ে আসেন তিনি।

পরে মির্জা ফখরুল জানান, দেশবাসীকে গণতন্ত্রের জন্য আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

দলের সাংগঠনিক বা রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান বিএনপি মহাসচিব।

আগের সংবাদনাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৩
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার আশাবাদী, বিশেষজ্ঞদের সংশয়