সংরক্ষিত আসন : আ’লীগের মনোনয়ন ফরম বিক্রি মঙ্গলবার

ফাতেহ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম পাওয়া যাবে মঙ্গলবার।

সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এইচআর

আগের সংবাদ‘বার্মার প্রথম এবং প্রধান সংকট হলো দেশটির বামার জনগোষ্ঠীর একাধিপত্য’: আলতাফ পারভেজ
পরবর্তি সংবাদব্যাপক পরিবর্তন আসছে এবারের একুশে বইমেলায়