মনোনয়নপত্র জমা দেয়া চলছে, বিকেল ৫টায় শেষ

ফাতেহ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা শুরু হয়েছে। সকাল ৯টার পর থেকে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিতে যান। বিকেল ৫টা পর্যন্ত চলবে মনোনয়ন দাখিল।

এর মধ্যে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা পূরণ করে জমা দেয়া যাবে।

এছাড়া অনলাইনেও মনোনয়নপত্র জমা দিতে পারছেন প্রার্থীরা। আচরণবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেয়ার সময় প্রার্থীরা সমর্থকদের নিয়ে মিছিল বা কোনো ধরনের শোডাউন করতে পারবেন না। মনোনয়নপত্র জমা বা নির্বাচনি কাজে কোনো মন্ত্রী সরকারি গাড়ি ও পতাকা ব্যবহার করতে পারবে না। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের হলফনামা আকারে ৮টি তথ্য দিতে হবে। ব্যয়ের উৎসের বিবরণী, আয়কর রিটার্নের কপিও জমা দিতে হবে তাদের। মনোনয়ন ফরমে কোনো ভুল হলে প্রার্থিতা বাতিল হবে।

মনোনয়নপত্র জমা দিলেও ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন না। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২ ডিসেম্বর, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর।

আগের সংবাদবাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ
পরবর্তি সংবাদসমঝোতা না হলে কিছু আসন উন্মুক্ত রাখবে আ.লীগ