বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইইউ

ফাতেহ ডেস্ক: বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট। মঙ্গলবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।

বিবৃতিতে জানানো হয়, বাংলাদশের নির্বাচন প্রক্রিয়া এবং এর ফলাফল নিয়েও কোনো মন্তব্য করবে না তারা। এছাড়াও এই সংগঠনের কোনো সদস্য নির্বাচন পর্যবেক্ষণ করার বা নির্বাচনপ্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার নেই বলেও জানানো হয়।

যদি কোনো সদস্য নির্বাচন বিষয়ে বিবৃতি দেন, তবে তা ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের মত বলে গ্রাহ্য হবে না বলেও বিবৃতিতে বলা হয়। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

আগের সংবাদঅযোধ্যায় পরিস্থিতি শান্ত, ঘরে ফিরতে শুরু করেছেন মুসলিমরা
পরবর্তি সংবাদমনোনয়নপত্র জমা দেয়া চলছে, বিকেল ৫টায় শেষ