আবারো প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ান

ফাতেহ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে আবারো নির্বাচিত হতে যাচ্ছেন রিসেপ তায়েপ এরদোয়ান। নির্বাচনে ইতোমধ্যে বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ে অনেক এগিয়ে ক্ষমতাসীন দল একে পার্টির নেতৃত্বাধীন জোট পিপলস অ্যালায়েন্স।

সংসদীয় নির্বাচনে এখন পর্যন্ত ৯৪ দশমিক ১৭ শতাংশ ভোট গণনা হয়েছে। যার মধ্যে এরদোয়ানের নেতৃত্বাধীন জোট পিপলস অ্যালায়েন্স পেয়েছে ৫৩ দশমিক ৮৪ শতাংশ ভোট। অন্যদিকে পিপলস অ্যালায়েন্সের নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাররেম ইনজের দল সিএইচপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৩৪ দশমিক ০৩ শতাংশ ভোট।

তবে এসব ফলাফল অনানুষ্ঠানিক বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

এদিকে রোববার রাতে ফল গরণাকালিন সময়েই এরদোয়ান বলেন, বেসরকারি ফলাফলের ভিত্তিতে আমি এখন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের জনগণ আমাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। আমি আশা করি, এই নির্বাচনের উপর ছায়া ফেলে কেউ গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে না।

তুরস্কে ক্ষমতাসীন রিসেপ তায়েপ এরদোয়ান বিপুলভাবে জনপ্রিয়। এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তুরস্কের সংবিধানে তিনি যে পরিবর্তন এনেছেন, তাতে প্রেসিডেন্টকে নতুন এবং ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে।

এরদোয়ান ২০১৪ সালে প্রেসিডেন্ট হবার আগে ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন। তুরস্কে ২০১৬ সালে তার বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে দেশটিতে জরুরি অবস্থা চলছে।

আগের সংবাদআজ দায়িত্ব নেবেন নতুন সেনাপ্রধান
পরবর্তি সংবাদগাজীপুরের পুলিশ সুপারের প্রত্যাহার চায় বিএনপি