
ফাতেহ ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলে আইএসের আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছে। এর মধ্যে তালেবানের এক জ্যেষ্ঠ কমান্ডার রয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
হামলার বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। তবে সার-ই-পুল প্রদেশের পুলিশ প্রধান জানিয়েছেন, মঙ্গলবার তালেবান নেতাদের সঙ্গে স্থানীয়দের বৈঠক চলাকালে এই হামলা চালানো হয়। এদিকে, প্রদেশের কাউন্সিল প্রধান জানিয়েছেন, একটি মসজিদে শেষকৃত্যের আয়োজন চলাকালে হামলা চালায় আইএস।
সম্প্রতি আফগানিস্তানের উত্তরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান জোরদার করে আশরাফ গনি সরকার। এতে তালেবান ও আইএসের শতাধিক সদস্য নিহত হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
