
ফাতেহ ডেস্ক: ২০ বছর পর বন্ধ হচ্ছে ইয়াহু ম্যাসেঞ্জার। মঙ্গলবার ইয়াহু কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের সামাজিক যোগাযোগের অ্যাপটি বন্ধের সিদ্ধান্ত জানায়।
ফেসবুক, হোয়াটস অ্যাপের জনপ্রিয়তার সাথে টিকতে না পেরেই এই সিদ্ধান্ত। তবে গ্রাহকদের পুরনো বার্তা সংরক্ষণে, প্রাথমিকভাবে ইয়াহু ম্যাসেঞ্জারকে অফলাইনে রাখা হচ্ছে। নব্বইয়ের দশকের শেষের যোগাযোগ জন্য অনেকের কাছে প্রধান মাধ্যম ছিল, ইয়াহু ম্যাসেঞ্জার।
২০১৭ সালে ইয়াহুর বেশিরভাগ শেয়ার কিনে নেয় অনলাইনভিত্তিক মার্কিন যোগাযোগ প্রতিষ্ঠান ভেরাইজন। এর পর থেকেই ম্যাসেঞ্জার বন্ধের গুঞ্জন শোনা যাচ্ছিল। ম্যাসেঞ্জারের পরিবর্তে ইয়াহুর এন্ড্রয়েড অ্যাপ স্কুইরালে বিনিয়োগ শুরু করেছে ভেরাইজন।
