আফগানিস্তানে দুই মন্ত্রীসহ উচ্চপদস্থ ৪ কর্মকর্তার পদত্যাগ

ফাতেহ ডেস্ক: আফগানিস্তানে সরকারের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দুই শীর্ষ উপদেষ্টা। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বেশ কিছু নীতিতে আপত্তি জানিয়ে আসছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার। শনিবার পদত্যাগ করেন তিনি।

এর কিছু সময় পর পদত্যাগের ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী তারিক শাহ বাহরামি, স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস বারমাক এবং জাতীয় নিরাপত্তা প্রধান মাসুম স্টেনেকজাই। আফগানিস্তানের জাতীয় নির্বাচন ২০ অক্টোবর।

বিশ্লেষকেরা বলছেন, এর দুই মাস আগে সরকারের উচ্চ পর্যায়ের এমন অবস্থানে বিপাকে পড়তে পারে গনি সরকার।

আগের সংবাদপিরোজপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ১
পরবর্তি সংবাদআরপিও সংশোধন নিয়ে আলোচনা শুরু, পরবর্তী বৈঠক বৃহস্পতিবার