পিরোজপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

ফাতেহ ডেস্ক: পিরোজপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে জাকির আকন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের ২ সদস্য। গত রাত সোয়া ২টার দিকে ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত জাকিরকে ডাকাত বলে দাবি করেছে পুলিশ। তার বাড়ি পিরোজপুরের কাউখালীতে। পুলিশ জানায়, জাকিরকে শুক্রবার খুলনা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ইন্দুরকানী থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় জাকিরের সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে জাকিরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আগের সংবাদঅক্টোবরের মধ্যেই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হবে: প্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদআফগানিস্তানে দুই মন্ত্রীসহ উচ্চপদস্থ ৪ কর্মকর্তার পদত্যাগ