সংরক্ষিত আসনে ভোটের তফসিল আগামী সপ্তাহে

ফাতেহ ডেস্ক

একাদশ সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করা হবে আগামী সপ্তাহে। এজন্য মনোনয়নপত্র ছাপানোসহ সব প্রস্তুতি নিয়েছে ইসি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, এবার সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুসারে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে।

এরই মধ্যে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার দলের চারজন প্রার্থীর তালিকা স্পিকারের কাছে পাঠিয়েছেন। সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করার বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আরও জানান, মার্চের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে কয়েক ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগের সংবাদবিদেশী কর্মী ছাটাই থেকে রোহিঙ্গা বিতাড়ন, সৌদিতে কি জাতীয়তাবাদের উত্থান ঘটছে?
পরবর্তি সংবাদখেলাপি ঋণ কমবে, আর বাড়বে না : অর্থমন্ত্রী