রাজধানীতে আগুনে পুড়ে গেছে ২০ দোকান-ঘর

ফাতেহ ডেস্ক: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি দোকান ও ঘর। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শনিবার রাত সাড়ে দশটায় লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, হার্ডওয়্যারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগের সংবাদ৩ বছর পর জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া
পরবর্তি সংবাদইসরাইলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত, আহত ৫০৭