ইসরাইলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত, আহত ৫০৭

ফাতেহ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় ৭ ফিলিস্তিনি নিহত এবং ৫০৭ জন আহত হয়েছেন।নিজ ভূমিতে ফেরার দাবিতে শুক্রবার আন্দোলনে অংশ নেয় হাজার হাজার মানুষ।এ সময় তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

নিজের ভিটেমাটি ফিরে পাওয়ার দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজায় বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। কিন্তু গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করছে ইসরাইলি সেনারা।

গত কয়েক মাসের বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ১৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার নিহত সাত ফিলিস্তিনির মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়া আহত ৫০৭ জনের মধ্যে ৩৫টি শিশু, চার জন নারী, দুই জন ত্রাণকর্মী ও দুইজন সাংবাদিক রয়েছেন।

ইসরাইলে আমেরিকার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের কারণে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দাখিল করেছে ফিলিস্তিন।

আদালত সূত্রে শুক্রবার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ওয়ার্ল্ড কোর্ট নামে খ্যাত আন্তর্জাতিক বিচার আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের পক্ষ থেকে আনা অভিযোগে ভিয়েনা সনদের কথা তুলে ধরা হয়েছে।

ওই সনদ অনুযায়ী যে কোন দেশের দূতাবাস অবশ্যই সেই দেশের অভ্যন্তরীণ সীমানায় থাকতে হয়। তবে জেরুজালেম কার, তা নিয়ে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

পবিত্র জেরুজালেম শহর থেকে আমেরিকাকে দূতাবাস সরিয়ে নেওয়ার আদেশ দিতে ফিলিস্তিনের পক্ষ থেকে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত বছরের ৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের মে মাসে জেরুজালেমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়ন করে মার্কিন প্রশাসন।

প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। জেরুজালেম বিষয়ে যেকোনও সিদ্ধান্ত অকার্যকর ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদেও প্রস্তাব পাস করা হয়।

প্রসঙ্গত,২০১৭ সালের ৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আমেরিকার স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি।

এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ট্রাম্পের ওই বিতর্কিত ঘোষণার পরপরই বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসেন মুক্তিকামী ফিলিস্তিনিরা।

এ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হলে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ।

বিপরীতে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ভোট দেয় মাত্র ৯টি দেশ।

প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। এরপর জেরুজালেম বিষয়ে যেকোনও সিদ্ধান্ত অকার্যকর ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদেও প্রস্তাব পাস করা হয়।

আগের সংবাদরাজধানীতে আগুনে পুড়ে গেছে ২০ দোকান-ঘর
পরবর্তি সংবাদহামহাম জলপ্রপাতে নেমে রুয়েট ছাত্রের মৃত্যু