
ফাতেহ ডেস্ক
দেশের শীর্ষ আলেম মুরব্বি আল্লামা শাহ আহমদ শফী অংশগ্রহণ করছেন এবারের ইজতেমায়। আজ জুমার নামাজ আদায় করবেন তিনি ইজতেমা ময়দানেই। আগামীকাল আখেরি মুনাজাত অবধি থাকবেন কহর দরিয়ার পারের এ বিশাল জনসমুদ্রের সঙ্গেই। খবর নিশ্চিত করেছেন তাঁর পুত্র আনাস মাদানী।
হাটহাজারীর একাধিক সূত্রে জানা গেছে আজ (শুক্রবার) ১৫ ফেব্রুয়ারি সকাল ১ টা ১৫ মিনিটের দিকে হেলিকপ্টার যোগে হাটহাজারী থেকে রওনা হয়েছেন আল্লামা শাহ আহমদ শফী।
মাওলানা আনাস মাদানী জানিয়েছেন, গত দুই বছরই আল্লামা আহমদ শফি চট্টগ্রাম আঞ্চলিক ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন। দাওয়াতের কাজে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং আলমী শুরার প্রতি সম্মান জানানোর জন্যই অসুস্থ শরীর নিয়ে বিশ্ব ইজতেমায় তাঁর এ অংশগ্রহণ।
কাকরাইলের শুরা ও উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ইজতেমা। আগামীকাল দুপুর ১২টার দিকে মুনাজাতের মাধ্যমে তাঁদের তত্ত্বাবধান শেষ হবে।
উল্লেখ্য, গত ১বছর ধরে চলে আসা তাবলীগ জামাতের দুই পক্ষের বিরোধ নিরসন এবং মাওলানা সাদ পক্ষের লোকদের তওবা করে আলেমদের নেতৃত্বে এক হয়ে কাজ করার জন্য বিশেষ ভূমিকা পালন করে আসছেন আল্লামা আহমদ শফী।
এইচআর/
