আল্লামা আহমদ শফির দোয়া নিলেন চট্টগ্রাম-৫-এর ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী

ফাতেহ ডেস্ক

হাটহাজারি মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর দোয়া নিয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ নঈমুল ইসলাম।

গতকাল হেফাজত আমিরের দোয়া নিতে নঈমুল ইসলাম আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম নঈমুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় দেখা করতে যান।

এ সময় তিনি আল্লামা শফীর সঙ্গে কুশলবিনিময় করেন এবং তার কাছে দোয়া চান।

এ সময় উপস্থিত ছিলেন মুহাম্মদ মুছা, মুহাম্মদ ফরিদুল আলম, মিজানুর রহমান, শফিউল আলম, সাজ্জাদুল হকসহ নেতৃবৃন্দ।

কুশলবিনিময় শেষে নঈমুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় নঈমুল ইসলাম মোমবাতি প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, মুসলমানরা সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্তে দিন দিন খর্বশক্তিতে পরিণত হচ্ছে।

ছোটখাটো মতপার্থক্য ভুলে মুসলমানরা ঐক্যবদ্ধ হলে এ দেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

আগের সংবাদভোটের আগে-পরে করণীয় ঠিক করতে বসছে আওয়ামীলীগ
পরবর্তি সংবাদআওয়ামী লীগ একটি উন্নতমানের মিথ্যা প্রোডাকশন কেন্দ্র : রিজভী