
ফাতেহ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আইন অনুযায়ী যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরণের কাজ করতে পারবে সেনাবাহিনী।
রাজধানীর মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সেনা মোতায়েনের পর ভোটারদের মধ্যে আস্থা ফিরে আসবে। রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখারও আহ্বান জানান তিনি।
২৭ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভার বিষয়ে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে জনসভার অনুমতির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান সিইসি।
