কুষ্টিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ফাতেহ ডেস্ক

 কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে মইনুদ্দিন বিশ্বাস নামের একজনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার আব্দালপুরে এ ঘটনা ঘটে। এসময় আহত হন ১০ জন।

নিহত মইনুদ্দিন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার বাবা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি নির্বাচনের পর থেকেই আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং চেয়ারম্যান আলী হায়দার স্বপনের মধ্যে উত্তেজনা চলছে। এরই জেরে ভোরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই মইনুদ্দিন নিহত হন। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের ইসলামি বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আগের সংবাদপৃথিবীর কোনো দেশে স্বৈরাচার টেকেনি : মির্জা ফখরুল
পরবর্তি সংবাদফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা বাড়ছে, মন্ত্রণালয়ে ভাঙচুর