ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা বাড়ছে, মন্ত্রণালয়ে ভাঙচুর

ফাতেহ ডেস্ক

 এবার ফ্রান্সের একটি মন্ত্রণালয়ে ভাঙচুর চালিয়েছে ইয়েলো ভেস্ট বিক্ষোভকারীরা। রাজধানী প্যারিসসহ বেশ কিছু স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে । সহিংসতার নিন্দা জানিয়ে, সংলাপের আহ্বান জানিয়েছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

শনিবার নির্মাণকাজে ব্যবহৃত একটি গাড়ি নিয়ে মন্ত্রণালয়ের প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢুকে পড়ে বেশ ক’জন বিক্ষোভকারী। ভবনের জানালা ভাঙ্গচুর করা হয়। আগুন ধরিয়ে দেয়া হয় বেশ কয়েকটি গাড়িতে। এসময় পেছনের দরজা দিয়ে নিরাপদ স্থানে সরে যান মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

জ্বালানির ওপর নতুন কর আরোপ ও জীবনযাপনের ব্যয় বাড়ার প্রতিবাদে নভেম্বর থেকেই বিক্ষোভ চলছে ফ্রান্সে। বিক্ষোভের মুখেও, শুক্রবার অর্থনৈতিক সংষ্কার চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাখোঁ ।

এরপরই নতুন করে রাস্তায় নামে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা।

আগের সংবাদকুষ্টিয়ায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১
পরবর্তি সংবাদমেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১