সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-শাবাবের ৬২ সদস্য নিহত

ফাতেহ ডেস্ক

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় সশস্ত্র সংগঠন আল-শাবাবের ৬২ সদস্য নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ কথা জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়, শনিবারে চার দফা বিমান হামলায় মারা যায় ৩২ শাবাব-কর্মী। আর রোববার আরো দুই দফা হামলায় ২৮ জনের মৃত্যু হয়। আল-শাবাব সদস্যরা প্রত্যন্ত অঞ্চল থেকে হামলার পরিকল্পনা করছিলো জানিয়ে মার্কিন বাহিনী বলছে, সন্ত্রাস দমনে বিমান হামলার সংখ্যা বাড়ানো হয়েছে।

এসব বিমান হামলায় কোনও বেসামরিক নাগরিক প্রাণ হারাননি বলেও দাবি করে যুক্তরাষ্ট্র। অবশ্য হামলা নিয়ে আল-শাবাবের কোন বক্তব্য পাওয়া যায়নি। অনুসন্ধানী সাংবাদিকদের তথ্যমতে, ২০১৭ সালের জানুয়ারিতে ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সোমালিয়ায় বিমান হামলায় এ পর্যন্ত ৪০০ জনের মৃত্যু হয়েছে।

আগের সংবাদফলাফল গণনায় কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ
পরবর্তি সংবাদআওয়ামী লীগের ইশতেহারে কুরআন-সুন্নাহ-বিরোধী আইন প্রণয়ন না করার অঙ্গীকার