ফলাফল গণনায় কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ

ফাতেহ ডেস্ক

নির্বাচনের ফল ঘোষণা নিয়ে কোনো প্রার্থী যেন অভিযোগের সুযোগ না পায়, কমিশন যেন বিভ্রান্তি বা বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে সে জন্য ফল গণনা নিয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার সকালে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে এ নির্দেশের কথা জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, ভোটের ফল গণনায় সামান্য ভুলের কারণে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। এমনকি ভুল ফল থেকে দাঙ্গা-হাঙ্গামা বা সহিংসতাও শুরু হতে পারে।

তাই ফলাফল গণনার সময় গণনাকারীদের সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়ে রফিকুল ইসলাম বলেন, কোনো কেন্দ্রে ভোটার সংখ্যার চেয়ে, গ্রহণ করা ভোটের সংখ্যা বেশি হলে সঙ্গে সঙ্গে ফলাফল গণনা কার্যক্রম বন্ধ করতে হবে।

আগের সংবাদ২১ অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের ইশতেহার
পরবর্তি সংবাদসোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-শাবাবের ৬২ সদস্য নিহত