বিশ্ব ইজতেমা সফল করার আহ্বান শীর্ষ আলেমদের

ফাতেহ ডেস্ক 

বিশ্ব ইজতেমা সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজত আমীরসহ শীর্ষ আলেমরা। হেফাজত নেতা আল্লামা শাহ আহমদ শফী, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বুখারী ও জামিয়া আরাবিয়া জিরির মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়বসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা শুক্রবার সন্ধ্যায় বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বিশ্ব ইজতেমায় সব উলামা-মাশায়েখ, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, স্কুল কলেজ-ভার্সিটির ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মুসলমানকে ইজতেমায় হাজির হয়ে নগদ-নগদ আল্লাহর রাস্তায় জামাত বের করার তাগিদ দেন।

তারা বলেন, বিগত বছরগুলোতে তাবলিগের সাথীদের ইজতেমা শুরুর ১ দিন আগ থেকে টঙ্গী মাঠের এন্তেজামের আলোচনা হয়। তাই মেহনতের সাথীদের ওই মজমায় উপস্থিত হওয়া জরুরি। বাংলাদেশ সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে। আল্লাহর নিরাপত্তাই সবচেয়ে বড় নিরাপত্তা।

আগের সংবাদকানাডায় মসজিদে ৬ মুসল্লিকে হত্যাকারীকে মাত্র চল্লিশ বছরের জেল !
পরবর্তি সংবাদচলছে পুরোদমে ইজতেমার প্রস্তুতি, ৫০ শতাংশ কাজ সমাপ্ত