চলছে পুরোদমে ইজতেমার প্রস্তুতি, ৫০ শতাংশ কাজ সমাপ্ত

ফাতেহ ডেস্ক 

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পুরোদমে চলছে। আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্রবার থেকে দুই পর্বে টানা ৪ দিন চলবে ইজতেমা।

ইজতেমা ময়দান সরজমিন ঘুরে দেখা যায়, ইজতেমাকে ঘিরে চলছে সবধরনের প্রস্তুতি কাজ। স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে ময়দানের কাজ করছেন। প্যান্ডেল তৈরির কাজ ছাড়াও রাস্তা মেরামত, মাইক টানানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন, ময়দানের আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন মুসল্লিরা।

ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিশ্ব ইজতেমা ময়দানের শীর্ষ মুরব্বি ও শূরা সদস্য মাওলানা মেজবাহ উদ্দিন বলেন, ময়দানের প্রস্তুতিকাজ শেষ করতে হাতে সময় খুবই কম। তাই ময়দানের প্রস্তুতির কাজ সম্পন্ন করতে আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। আমার সঙ্গে মাওলানা মাহফুজুল ইসলাম, মাওলানা হাসনাত ও আবুল হাশেম রয়েছেন। আমরা চারজন শূরা সদস্য মাসোয়ারা করে ময়দানের প্রস্তুতিকাজ করছি। আশা করি, আগামী ১৫ তারিখের আগেই কাজ শেষ হবে, ইনশাআল্লাহ।

আগের সংবাদবিশ্ব ইজতেমা সফল করার আহ্বান শীর্ষ আলেমদের
পরবর্তি সংবাদঢাকার দুই সিটির নির্বাচন: মেয়র-কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ