আনোয়ার খান হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা

ফাতেহ ডেস্ক: প্যাথলজি ল্যাবরেটরিতে ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক। অস্ত্রোপচারের সামগ্রীর মেয়াদও অনেক আগে শেষ। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ধানমন্ডির কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালকেও জরিমানা করা হয় ১২ লাখ টাকা।

ধানমন্ডির সুপরিচিত হাসপাতাল আনোয়ার খান মর্ডান হাসাপাতালে সকালে র‍্যাবের সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

প্যাথলজি ল্যাবের বিভিন্ন মেশিন ও রোগ নির্ণয়ের রাসায়নিক পরীক্ষা করে আদালত। এ সময় পা্য়া যায় বেশ কিছু মেয়াদোত্তীর্ণ রাসায়নিক।

পরে অপারেশন থিয়েটারে গিয়ে দেখা যায়, অনেক সার্জিকাল সামগ্রীরও মেয়াদ নেই। নোংরা পরিবেশের প্রমাণও পায় আদালত।

হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে বলছেন, এরপর তারা সংশোধন হবেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতালের নির্ধারিত মান ঠিক এ ধরনের অভিযান চলবে।

পরে ভ্রাম্যমাণ আদালত ধানমন্ডির কিডনি এ্যান্ড জেনারেল হাসাপাতালে যায়। সেখানে নোংরা পরিবেশ ও অনুমোদন ছাড়াই রক্ত পরীক্ষা-নিরীক্ষার অভিযোগে জরিমানা করা হয় ১২ লাখ টাকা।

আগের সংবাদভোটের তারিখ ঘোষণা মন্ত্রীর কাজ নয়: ওবায়দুল
পরবর্তি সংবাদজেরুসালেম থেকে দূতাবাস সরানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলো প্যারাগুয়ে