
আগামী মাসের কোন নির্দিষ্ট তারিখে বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে। বৈঠকে দুই পক্ষই সম্মিলিতভাবে একটি ইজতেমা করার ব্যাপারে সম্মত হয়েছেন।তবে গতবারের মতো এবারও বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
আরও পড়ুন : তাবলিগ সঙ্কট : মতাদর্শিক বিরোধ কি চিরকালই সমাধানের অযোগ্য?
এছাড়া মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে প্রতিনিধি দলের দেওবন্দ সফর হচ্ছে না বলে জানানো হয়েছে। ইজতেমা সফল করতে দুইপক্ষই আগের নিয়মে কাজ করবে বলে জানিয়েছেন বৈঠকের একাধিক সূত্র।
বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আরও পড়ুন : ‘কেবল সাদ সাহেবের এতায়াত থেকে বেরিয়ে এলেই তাবলিগ পরিশুদ্ধ হবে না’ -মুসা আল হাফিজ
সকাল সাড়ে ১১ টায় বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে এবং চলমান সঙ্কট নিরসনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান বেনজির আহমেদ, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।
উলামায়ে কেরামের ও তাবলিগের সাথীদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা মাহমুদুল হাসান,আল্লামা আশরাফ আলী, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ,মাওলানা আবদুল কুদ্দুস, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, খান শাহাবুদ্দিন নাসিম, সৈয়দ ওয়াসিফুল ইসলাম প্রমুখ।
