ইন্টারনেটের দাম কমার আভাষ দিলেন তথ্যপ্রতিমন্ত্রী

ফাতেহ ডেস্ক

নতুন বছরে ইন্টারনেটের দাম কমানোর আভাষ দিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে এ খবরের জানান দেন প্রতিমন্ত্রী।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ইন্টারনেটের দাম কমছে! কিছু দিন আগে ইন্টারনেটের সেবার ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। নতুন করে ইন্টারন্যাশনাল টেরিসট্রিয়াল কেবল (আইটিসি), আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটর (আইআইজি)ও নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন লাইসেন্সের (এনটিটিএন) ওপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করায় ইন্টারনেট সেবার দাম কমবে বলে আশা করছি।’

এইচআর

আগের সংবাদডাকাতি চেষ্টার অভিযোগে জনতার হাতে ধরা পড়লেন পুলিশের এক এসআই
পরবর্তি সংবাদজম্মু-কাশ্মীরে ক্যাবল কার ছিঁড়ে নিহত ২