
ফাতেহ ডেস্ক
ভারতের জম্মু-কাশ্মীরে ক্যাবল কার ছিঁড়ে ২ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। শনিবার সন্ধ্যায় কাশ্মীরের মহামায়া মন্দিরের কাছে জম্মু রোপওয়ে প্রজেক্টে কাজ চলার সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ।
কর্তৃপক্ষ জানায় ক্যাবল কারের মহড়া দেয়ার সময় দুই ট্রলির মধ্যে অসামাঞ্জস্যতা থাকায় ৬ শ্রমিকসহ ছিঁড়ে পড়ে যায় একটি ট্রলি। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জম্মু-কাশ্মীরের গভর্নর সত্য পাল মালিক। এছাড়াও নিহতদের পরিবারকে ৫ লাখ টাকার সহায়তা ও আহতদের বিনামুল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছেন তিনি। ৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু রোপওয়ে প্রজেক্ট উদ্বোধনের কথা রয়েছে।
