ফরিদপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

ফাতেহ ডেস্ক: ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সালথা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ ও গোট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ মাতব্বরের বিরোধ চলছিলো।

এরই জেরে সোমবার বিকেলে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। আহত অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াদুদ মাতব্বরের সমর্থক সাখাওয়াত হোসেন।

আগের সংবাদহক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হক্কানি আর নেই
পরবর্তি সংবাদশুক্রবার রাজধানী ঢাকায় ৩ দফা দাবীতে হেফাজতের বিক্ষোভ