বাম দলের সঙ্গে ঐক্য চান ওবায়দুল কাদের

ফাতেহ ডেস্ক: সিপিবিসহ বামপন্থী দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাম্যবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সুনির্দিষ্ট অভিযোগে সোমবার বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

গণফোরাম ও যুক্তফ্রন্টের জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সমর্থন দিয়েছে বিএনপি। আর এই ঐক্যকে সাম্প্রদায়িক ও দেশবিরোধী শক্তির জোটবদ্ধ হওয়ার চেষ্টা বলে অভিযোগ করছে আওয়ামী লীগ।

জাতীয় নির্বাচনের আগে নানান মেরুকরণের মধ্যেই মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, জাতীয় ঐক্য চায় আওয়ামী লীগও। তবে এই ঐক্যে থাকবে কেবল মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলো।

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের সুনির্দিষ্ট অভিযোগে গত সোমবার মামলা হয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই ফাঁকা মাঠে গোল দিতে চায় না।

সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে ১৪ দলসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আগের সংবাদনদীর নাব্যতা উন্নয়নে ৪ হাজার ৩৭১ কোটি টাকার প্রকল্প
পরবর্তি সংবাদসু চির নোবেল প্রত্যাহার হবে না: নোবেল কমিটি