সু চির নোবেল প্রত্যাহার হবে না: নোবেল কমিটি

ফাতেহ ডেস্ক: মিয়ানমারের নেত্রী অং সান সু চির ভূমিকা কিছু ক্ষেত্রে দুঃখজনক হলেও তার নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার করা হবে না জানিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।

শুক্রবার সুইডেনের স্টকহোমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুরস্কার দেওয়ার পরের কোনো ঘটনার প্রতিক্রিয়া হিসেবে তা কেড়ে নেয়ার মানে হয় না। সেটা করতে হলে পুরস্কারপ্রাপ্তদের যোগ্যতা নিয়ে বিচারকদের সব সময় আলোচনা চালিয়ে যেতে হবে। মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে অহিংস আন্দোলনের জন্য ১৯৯১ সালে শান্তিতে নোবেল পান সু চি।

তবে গত বছর আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা নির্যাতন ও ধর্ষণের ঘটনায় নীরব ছিলেন তিনি।

আগের সংবাদবাম দলের সঙ্গে ঐক্য চান ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদইসির গুরুত্বপূর্ণ নথি চার কমিশনারের কাছে উপস্থাপনের নির্দেশ