নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে করছে বিএনপি : কাদের

ফাতেহ ডেস্ক: পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে গোপন বৈঠক করে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এদিকে জোট শরিকদের শেষ পর্যন্ত ৪২টি আসন ছাড়লো আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় পার্টি ২৬ এবং ১৪ দল ও অন্য শরিকরা পাচ্ছে ১৬টি। আওয়ামী লীগ ভোটে লড়ছে ২৫৮টি আসনে। মহাজোটে থেকে ভোট করলেও লাঙল মার্কায় লড়ছে জাতীয় পার্টি। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দল ও ইসি সূত্রে মিলেছে এসব তথ্য।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে, চূড়ান্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের আসন বণ্টন। এরই মধ্যে নির্বাচন কমিশনের জমা পড়েছে মহাজোটের প্রার্থী তালিকা।

এবিষয়ে মহাজোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও আওয়ামী লীগের পাঠানো তালিকা অনুযায়ী ২৫৮টি আসনে নৌকা মার্কা ভোটে লড়ছেন দলটির প্রার্থীরা।

এ তালিকা ধরে ১৪ দলীয় জোটের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পেয়েছে ৫টি আসন। ঢাকা-৮, রাজশাহী-২, সাতক্ষীরা-১, ঠাকুরগাঁও-৩ ও বরিশাল-৩ আসনে নৌকা মার্কায় নির্বাচনে যাচ্ছে তারা। এছাড়া কুষ্টিয়া-২, ফেনী-১ ও বগুড়া-৪-ও জাসদ এবং মুন্সিগঞ্জ-১, লক্ষ্মীপুর-৪ ও মৌলভীবাজার-২ আসনে নৌকায় ভোট করছেন বিকল্পধারার প্রার্থীরা।

আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি- জেপি, পিরোজপুর-২ আসনে জোটের হয়ে ভোটে লড়বেন সাইকেল প্রতীকে। কুড়িগ্রাম-৪ আসনটি আছে উন্মুক্ত। তরিকত ফেডারেশন নৌকা মার্কায় চট্টগ্রাম-২ ও লক্ষ্মীপুর-১ আসনে, জাসদের আরেক অংশও নৌকায় ভোটে আসছে চট্টগ্রাম-৮-এ।

মহাজোটের বড় শরিক জাতীয় পার্টি ২৯টি আসন পাওয়ার কথা জানালেও, আওয়ামী লীগ বা নির্বাচন কমিশনের তালিকায় ২৬টি আসনের বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। সে অনুযায়ী বলা হচ্ছে এই ২৬টি আসনটি রাখা হয়েছে জাতীয় পার্টির জন্য। পাশাপাশি ভোটের মাঠে লাঙলের জন্য ১৪৩ আসন উন্মুক্ত রাখার কথা জানাচ্ছে জাতীয় পার্টি।

আগের সংবাদসারাদেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু
পরবর্তি সংবাদরাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি