রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ফাতেহ ডেস্ক: সিরীয় বিদ্রোহীদের ব্যবহার করা রাসায়নিক অস্ত্রের ব্যাপারে মিথ্যা তথ্য দেয়ায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন শুক্রবার রাশিয়াকে অভিযুক্ত করেছে এবং এ ধরনের হটকারিতামূলক কাজ করে অস্ত্র বিরতির ক্ষতিসাধনের বিরুদ্ধে মস্কোকে হুঁশিয়ার করে দিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ নভেম্বর বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত আলেপ্পো নগরীতে হামলায় ক্লোরিনযুক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহার করে।

সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমের খবরেও বলা হয়, আলেপ্পো নগরীতে বিদ্রোহীদের রাসায়নিক অস্ত্রের হামলায় প্রায় ১ শ’ সিরীয়কে শ্বাসক্রিয়ার জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়।

বিদ্রোহীদের এমন হামলার জবাবে রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি ইদলিবে বিমান হামলা চালায়। এতে মধ্য-সেপ্টেম্বরে করা একটি অস্ত্র বিরতি চুক্তি প্রশ্নের মুখে পড়ে।

যুক্তরাষ্ট্র জানায়, আলেপ্পোতে হামলায় ক্লোরিনযুক্ত অস্ত্রের ব্যবহারের খবর যে মিথ্যা ছিল, সে ব্যাপারে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে। এছাড়া এমনও তথ্য রয়েছে যে, সেখানে হামলায় রাশিয়া ও সিরিয়ার সৈন্যরা টিয়ার গ্যাস ব্যবহার করে। ব্রিটেন বলেছে, হামলায় বিদ্রোহীদের পক্ষে ক্লোরিনযুক্ত অস্ত্রের ব্যবহার করা প্রায় অসম্ভব।

আগের সংবাদনির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে করছে বিএনপি : কাদের
পরবর্তি সংবাদকেন ৫৮টি পোর্টাল বন্ধের নির্দেশ বিটিআরসির?