
ফাতেহ ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন। রোববার সকাল ৮টার দিকে পটিয়ার ভাইয়ের দীঘিরপাড় এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পটিয়া থানার এএসআই মো. সোহাগ জানান, সকাল ৮টার দিকে সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে আটজন।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন।
এইচআর/
