
ফাতেহ ডেস্ক
এসএসসির প্রথম পরীক্ষায় কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে রাজধানীর আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় শিক্ষামন্ত্রী আরো বলেন, যেসব কেন্দ্রে প্রশ্নে ভুল ছিল সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। শনিবার শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে বাংলা প্রথম পত্র প্রশ্নে কয়েকটি কেন্দ্রে ভুল ধরা পরে। আজ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।
গত কয়েক বছর প্রশ্নফাঁসের অভিযোগ থাকলেও এবার তা না হওয়ায় সন্তোষ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
